×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪১০

২০২৫ নভেম্বর ২৮ ১৭:৪৮:১২

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪১০

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৪১০ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১৩৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, বরিশাল বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত একদিনে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬৫২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ১৯৪ জন। আর এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত