ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে অসম চুক্তি প্রসঙ্গে যা বললো ভারত
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার এসব চুক্তির প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ বজায় রাখবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি মাসের মাঝেমধ্যে নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে। কারণ এগুলো দুই দেশের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।”
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সীমান্ত ইস্যুতে কিছু চুক্তি ‘অসম’ বলে মন্তব্যের প্রসঙ্গে রণধীর বলেন, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সীমান্ত সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করা হবে। তিনি জানিয়েছেন, এসব চুক্তি ভারতে ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে।
এছাড়া পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত তাদের পার্শ্ববর্তী সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখে এবং সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ