ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট ফ্রান্সের লুকাস ফিলিপ
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা ইন্টারপোলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের লুকাস ফিলিপ। মরক্কোতে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় সদস্যদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপি বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচনে ৫৩ বছর বয়সী লুকাস ফিলিপ ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুরস্কের মুস্তাফা সারকান সাবাঞ্জা পান ৬০ ভোট। এছাড়া নামিবিয়ার অ্যান-মেরি নানদা ১২ ভোট এবং ইথিওপিয়ার ডেমেলাশ গেব্রেমিচায়েল ওয়েলদেয়েস ৮ ভোট পেয়েছেন। লুকাস ফিলিপ বর্তমানে ফরাসি পুলিশ মহাপরিচালকের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইন্টারপোলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মেয়াদ চার বছর। পদটি মূলত আলঙ্কারিক; সভাপতি সাধারণ সভার অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে সংস্থার দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকে সেক্রেটারি জেনারেলের হাতে। বর্তমানে ব্রাজিলের ভ্যালদেসি উর্কিজা ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ দমন, মানবপাচার রোধ, সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা নিশ্চিত করে থাকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ