ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ঢাবির আরও ৫ হল পরিদর্শন করল বুয়েটের বিশেষজ্ঞ দল
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও ভবনগুলোর নিরাপত্তা ও কারিগরি অবস্থা যাচাইয়ে পরিদর্শন অব্যাহত রেখেছে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি সাব-কমিটি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরও ৫টি হল ও হোস্টেল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলটি।
পরিদর্শনকৃত হল ও হোস্টেলগুলো হলো- হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল এবং কবি সুফিয়া কামাল হল।
.jpg)
এ সময় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও অধ্যাপক ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প পরবর্তী সময়ে ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। এর অধীনে চারটি সাব-কমিটি কাজ করছে।
.jpg)
বুয়েট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এসব কমিটি দ্রুততম সময়ের মধ্যে সব ভবনের নিরীক্ষণ কাজ শেষ করবে। পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়নে কোনো ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলে শিক্ষার্থীদের অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া কারিগরি প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে এবং প্রকৌশল দপ্তরে সংরক্ষিত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)