ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নতুন অধ্যাদেশ: দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত প্রত্যেক কর্মকর্তা ভবিষ্যতে আর সম্পদ গোপন করতে পারবেন না তাদের বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসাব জমা দিতে হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদিত দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ–২০২৫-এ এমন বিধান যুক্ত হয়েছে, যা বাস্তবায়িত হলে দুদকের কর্মকর্তাদের জবাবদিহির নতুন অধ্যায় শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সংশোধনীর মাধ্যমে দুদকের সকল শ্রেণির কর্মকর্তার সম্পত্তি বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহির এই নতুন কাঠামো কার্যকর হলে দুদকের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে বিশ্লেষকদের মত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)