ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাজারে প্রত্যাশার সুর, স্বস্তিতে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৭ নভেম্বর) শেয়ারবাজার ইতিবাচক প্রবণতা ধরে রেখেই লেনদেন শেষ করেছে। দিনের শুরু থেকেই সূচক ছিল উর্ধ্বমুখী। মাঝে স্বল্প সময়ের জন্য সূচকে পতন দেখা গেলেও শেষ পর্যন্ত বাজার ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন সম্পন্ন হয়।
বাজারের এই ইতিবাচক গতিধারায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, আগামী সপ্তাহেও বাজারে এই গতি অব্যাহত থাকতে পারে। এ প্রত্যাশায় অনেকেই পোর্টফোলিও ধরে রেখেছেন।
এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে এবং সূচকও উঁচুতে অবস্থান করেছে। তবে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারে প্রত্যাশা-নির্ভর এই গতি সপ্তাহের শেষ দিনে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮.১৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৬.৮৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৪.১০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭.২৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৯.৮০ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের