ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপংয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা
বিনোদন ডেস্ক :সদ্য অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার বা ৩০ মিলিয়ন বাত প্রতারণার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত গত মঙ্গলবার পরোয়ানা জারি করে।
গত সপ্তাহে আয়োজকদের ক্ষোভ, যৌনতাবাদ বিতর্কসহ বিভিন্ন অভিযোগের মধ্যেই শেষ হয় এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তবে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে সমালোচনা তৈরি হয় এবং প্রতিযোগিতার সহ-মালিক জাকাপংকে ঘিরে বিতর্ক আরও জোরদার হয়।
জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক প্রতিষ্ঠান। এক প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন যে ২০২৩ সালে জেকেএনে বিনিয়োগ করতে রাজি করানোর সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছিলেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগের ভিত্তিতে আদালত মনে করেছে যে জাকাপং বিনিয়োগকারীকে বিভ্রান্ত করেছেন এবং আর্থিক অবস্থার সঠিক তথ্য উপস্থাপন করেননি। এসব বিবেচনায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে পরোয়ানাটি কার্যকর রয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস