ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনের শুরুতেই নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত সময় পার করবে নগরবাসী। নিচে উল্লেখ করা হলো আজকের উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি—
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মসূচি
সকাল ৮টা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি শেরে বাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।এই র্যালির নেতৃত্ব দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা: জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ডিএনসিসির আয়োজন
দুপুর ১টা ৩০ মিনিট: গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে বাড়িওয়ালা–ভাড়াটিয়া অধিকার ও বাড়িভাড়া বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে অংশ নেবেন রাজধানীর বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।
জামায়াতে ইসলামী
রাত ৮টা: ঢাকা-১৫ আসনের পশ্চিম শেওড়া পাড়ায় দাঁড়িপাল্লার প্রার্থীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)