ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জামায়াতের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতার জন্যও দোয়া করা হয়। নেতাদের আশু আরোগ্যের জন্য দেশবাসীর কাছেও দোয়া চাওয়া হয়েছে।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়ভীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
এছাড়া বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ)’ বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭টি বিভাগীয় শহরের সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠেয় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। সভায় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি