ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সতীর্থ-সমর্থকদের জন্য বিশেষ বার্তা হামজা চৌধুরীর
সরকার ফারাবী: অধিনায়কের আর্মব্যান্ড হাতে নিয়ে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামলেও ভাগ্য সহায় হলো না হামজা চৌধুরীর। লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১০ জনের দল নিয়ে খেলতে হওয়া লেস্টার শেষ পর্যন্ত সাউদাম্পটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হামজা।
ম্যাচের শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে লেস্টার। চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের মাঠে ১৮ ও ২৩ মিনিটে দুটি গোল হজম করে পিছিয়ে যায় দলটি। পরিস্থিতি আরও জটিল হয় ৩৩ মিনিটে ওলাবাদে আলুকোর লাল কার্ডে। ১০ জন নিয়ে লড়াই করা লেস্টার এরপর আরও একটি গোল হজম করে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে।
এই পরাজয়ে ১৭ ম্যাচ শেষে লেস্টারের সংগ্রহ ২৪ পয়েন্ট। ফলে তারা নেমে গেছে টেবিলের ১৩ নম্বরে। শীর্ষে থাকা কভেন্ট্রি সিটির চেয়ে পিছিয়ে রয়েছে ১৬ পয়েন্ট। অপরদিকে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে ১১ নম্বরে আছে সাউদাম্পটন।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন হামজা চৌধুরী। তিনি বলেন, "আমাদের আরও শক্ত হতে হবে। একজোট হয়ে লড়াই করতে হবে। এটা শুধু খেলোয়াড়দের নয়, আমাদের সমর্থকদেরও প্রাপ্য বিশেষ করে যারা এত পথ পাড়ি দিয়ে খেলা দেখতে এসেছেন।"
কোচ মার্টি সিফুয়েন্তেসও দলের প্রদর্শনীতে অসন্তুষ্টি জানিয়ে বলেন, "ফলাফল ও পারফরম্যান্স দুটিই হতাশাজনক ছিল। প্রথম গোলটি (যা তার দাবি অনুযায়ী অফসাইড) আমাদের মানসিকতায় আঘাত হানে। দীর্ঘ ভ্রমণের পর এমন পারফরম্যান্স সমর্থকদের সামনে মেনে নেওয়া কঠিন। শনিবার নতুন করে চেষ্টা করব।"
আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে হামজা চৌধুরীর লেস্টার সিটি। প্রতিপক্ষ গত মৌসুমে ধারে খেলা তার সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত