ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিপিএল: চূড়ান্ত হল শুরুর সময়-নিলাম
সরকার ফারাবী: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিস্তারিত তথ্য জানালো গভার্নিং কাউন্সিল। বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায়। এবার মোট ছয়টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে, যেখানে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
এই নিলামে অংশ নিতে বিদেশি খেলোয়াড়দের আগ্রহ ছিল ব্যাপক। ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও, বিসিবি বাছাই করে চূড়ান্ত তালিকায় রেখেছে ২৫০ জনকে। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গভার্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু।
এবারের বিপিএল শুরু হবে ১৯ ডিসেম্বর, আর প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে, ১৭ ডিসেম্বর ঢাকায় আয়োজিত হবে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বিপিএলের এই সংস্করণে অংশ নিচ্ছে-
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
দলের মালিকানায়ও এসেছে নতুন পরিবর্তন। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম রয়্যালস পরিচালনায় থাকবে ট্রায়াঙ্গাল সার্ভিস। এছাড়া নাবিল গ্রুপ মালিক রাজশাহী, ক্রিকেট উইথ সামি মালিক সিলেট, চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) মালিক ঢাকা ক্যাপিটালস এবং দেশ ট্রাভেলস মালিকানায় বিপিএলে নতুন নাম নোয়াখালী এক্সপ্রেস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত