ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ২য় টেস্ট শেষ, লজ্জায় ভারত-দেখুন ফলাফল
সরকার ফারাবী: ঘরের মাঠে আরেকবার বড় লজ্জার স্বাদ নিতে হলো ভারতকে। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ৪০৮ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলো স্বাগতিকরা। একইসঙ্গে ভারতকে হোয়াইটওয়াশ করে সিরিজ নিজেদের করে নিল প্রোটিয়ারা।
এটি ভারতের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার। এর আগে ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪২ রানে হেরেছিল তারা। প্রায় ২১ বছর পর সেই রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে ফেলল নতুন উচ্চতা।
শেষ দিনে ভারতের সামনে টিকে থাকার কঠিন সমীকরণ ছিল ৮ উইকেট হাতে রেখে ৯০ ওভার ব্যাটিং করা। কিন্তু তারা টিকতে পারল মাত্র ৪৮ ওভার। বাকি ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারল কেবল ১১৩ রান।
এই জয়টি দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল তারা। সর্বশেষ ২০০০ সালে ভারতের ঘরের মাঠে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। আর ভারত তাদের নিজ মাঠে শেষ তিন সিরিজের মধ্যে দুইটিতে হার দেখলো।
প্রথম ইনিংসে সেনুরান মুত্থুসামির দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৮৯ রান। জবাবে মার্কো ইয়ানসেনের আগুনঝরা শর্ট বলে ভারত থামে মাত্র ২০১ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
ভারতের সামনে ছিল দুরূহ লক্ষ্য ৫৪৯ রান। হাতে ছিল ১০৮ ওভার। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ১৫.৫ ওভারের কম সময়ে দুই উইকেট হারিয়ে তারা চাপে পড়ে। শেষ দিনে সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা।
প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার শাসন করেন ভারতীয় ইনিংস। মাত্র ৩৭ রান খরচায় তিনি তুলে নেন ৬ উইকেট। কেশব মহারাজ পান আরও ২ উইকেট।
ভারতের হয়ে লড়াই করার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ৮৭ বলে ৫৪ রান। সাই সুদর্শন খেলেন ধৈর্যের ইনিংস, ১৩৯ বলে মাত্র ১৪ রান করেন।
ম্যাচে নন-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ৯টি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়েছেন এডেন মার্করাম।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৩ জয়ে পেয়েছে ৬৬.৬৭% পয়েন্ট, টেবিলে তারা এখন দুই নম্বরে। আর ভারত ৯ ম্যাচে ৪ জয় নিয়ে ৫৪.১৭% পয়েন্ট, অবস্থান চার নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত