ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ম্যারাডোনাকে নিয়ে ভারতে অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা
বিনোদন ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ার নিয়ে একটি বিগ বাজেটের অ্যানিমেশন সিরিজ নির্মাণ করতে যাচ্ছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়েভস ফিল্ম বাজারে’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সিরিজটি নির্মাণের জন্য ম্যারাডোনার পরিবারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘সাত্তভিকা এসএ’-এর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। এই অ্যানিমেশন সিরিজে ম্যারাডোনার শৈশব, সাধারণ অবস্থান থেকে আন্তর্জাতিক সুপারস্টার হয়ে ওঠা, মাঠের জাদুকরী মুহূর্ত, ব্যক্তিগত জীবনের সংগ্রাম এবং বিশ্বজুড়ে তার সাংস্কৃতিক প্রভাবের গল্প তুলে ধরা হবে।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, ‘ম্যারাডোনার জীবনসংগ্রাম ও সাফল্য নতুন প্রজন্মের কাছে অ্যানিমেশনের মাধ্যমে পৌঁছে দিতে চাই আমরা। তার গল্প মানুষকে অনুপ্রাণিত করবে।’ ম্যারাডোনার বোন রিতা ম্যারাডোনাও এই উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে তার ভাইয়ের গল্প বিশ্বের শিশুদের কাছে পৌঁছাবে।
বর্তমানে সিরিজটি পরিকল্পনাধীন পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এর নির্মাতা ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এটি টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারের লক্ষ্যে তৈরি হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)