ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ, ভারত-পাকিস্তানের ম্যাচ কবে?
সরকার ফারাবী: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আইসিসি। মোট ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপেই থাকছে পাঁচটি করে দল।
বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। নবাগত ইতালি ও নেপালের মতো তুলনামূলক দুর্বল দুই প্রতিপক্ষ থাকলেও ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে লড়াই করেই সুপার এইটে জায়গা করে নিতে হবে টাইগারদের। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ থেকে শুধুমাত্র দুই দলই পাবে সুপার এইটের টিকিট।
অন্যদিকে ভারত ও পাকিস্তান রাখা হয়েছে একই গ্রুপে, যেখানে আরও আছে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। আরেক গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। শেষ গ্রুপে আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত লড়বে পরবর্তী পর্বে ওঠার জন্য।
বাংলাদেশের খেলার সময়সূচি:
৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ ও ইতালি
১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ ও ইংল্যান্ড
১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ ও নেপাল
গ্রুপ পর্বে ভারতের খেলার তারিখ ও ভেন্যু:
৭ ফেব্রুয়ারি: আমেরিকার বিরুদ্ধে (মুম্বই)
১২ ফেব্রুয়ারি: নামিবিয়ার বিরুদ্ধে (দিল্লি)
১৫ ফেব্রুয়ারি: পাকিস্তানের বিরুদ্ধে (কলম্বো)
১৮ ফেব্রুয়ারি: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (অহমদাবাদ)
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচ কবে?
১৫ ফেব্রুয়ারি, কলম্বোয় ভারত এবং পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত