ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: যে ৮ ভেন্যুতে হবে খেলা-গ্রুপিং তালিকা
সরকার ফারাবী: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ছোট ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। এবারের আসরের জন্য মোট আটটি ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আইসিসি।
বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ আয়োজন করবে ভারত। তবে পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাঠে। এজন্য neighbouring দেশটির তিনটি স্টেডিয়াম এবং ভারতের পাঁচটি মাঠকে চূড়ান্ত করা হয়েছে।
শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং একই শহরের সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
ভারতের পাঁচটি ভেন্যু হলো- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
বিশ্বকাপ গ্রুপিং এক নজরে
গ্রুপ ‘এ’: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা