ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সোহান হ'ত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ভারগো গার্মেন্টস কর্মকর্তা মো. সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মামলার তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালত তাকে এই অব্যাহতি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-৩ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত আজ তাকে অব্যাহতির আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে গুরুতর আহত হন মো. সোহান শাহ। চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ বশিরউদ্দীনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত