ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
'গণভোট অধ্যাদেশ' চূড়ান্ত অনুমোদন পেয়েছে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সংবিধান সংস্কার প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা জানান, আজ অথবা আগামীকালের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
আসিফ নজরুল বলেন, ‘সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোতে জনগণের মতামত বা সম্মতি জানতেই এই গণভোট আইন করা হয়েছে। সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র, ভোটার তালিকা এবং সময়সূচি অনুযায়ীই গণভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটারদের বিভ্রান্তি এড়াতে গণভোটের ব্যালট পেপার জাতীয় নির্বাচনের ব্যালট থেকে ভিন্ন রঙের হবে।’
তিনি আরও জানান, সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক ঘরে সিল দিয়ে জনগণ তাদের মতামত জানাবেন। কোনো কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হলে প্রিজাইডিং অফিসার তা স্থগিত করতে পারবেন।
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ ‘জুলাই জাতীয় সনদে’র ৩০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো এসব সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাধ্য থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন