ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বোরকা অসম্মানে উগ্র সিনেটর পার্লামেন্ট থেকে বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক :অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকাকে অসম্মান করায় উগ্রডানপন্থি নারী সিনেটর পওলিন হানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করা হয়েছে। সিনেটর হানসন প্রকাশ্যে বোরকা পরাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেন, যা দেশটির আইন প্রণেতাদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি করে।
হানসন বোরকা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে ব্যর্থ হওয়ার পর তিনি নিজেই বোরকা পরে উপস্থিত হন এবং পরে সেটি খুলে ফেলেন। তার এ কর্মকাণ্ড মুসলিম আইনপ্রণেতাদের মধ্যে বর্ণবিদ্বেষী হিসেবে সমালোচিত হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেন, “সিনেটর হানসনের বিদ্বেষপূর্ণ কাজ আমাদের সমাজের বন্ধনীকে ভেঙে দিয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রতি বিশ্বস্ততাকে দুর্বল করেছে। তার এ কাজের কারণে অন্যদের খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে।” তিনি আরও বলেন, “হানসনের এ কর্মকাণ্ড ইসলাম ধর্মকে অপমান করেছে, যা অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ মানুষ পালন করেন। পার্লামেন্টে কাউকে এতটা অসম্মান দেখাতে আমরা আগে দেখিনি।”
হানসন তার কর্মকাণ্ডের পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, “যদি কোনো ব্যক্তি ব্যাংক বা অন্য কোনো স্থানে হেলমেট পরেন এবং খুলতে বলা হয়, তাহলে বোরকাও কেন ভিন্ন হবে?” তিনি বলেন, পার্লামেন্টে কোনো ড্রেসকোড নেই, তাই তিনি ইচ্ছামতো কোনো পোশাক পরে উপস্থিত হতে পারেন।
কুইন্সল্যান্ড রাজ্যের এই সিনেটর ১৯৯০ সালের দিকে প্রথম পরিচিতি পান। তিনি দক্ষিণ এশিয়া থেকে আগত অভিবাসী এবং মুসলিম পোশাক পরিধানের বিরুদ্ধে ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ