ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সরাসরি ভোটের যুগ শুরু: অনুমোদিত হলো গণভোট অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদ মঙ্গলবার গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করেছিল, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের মতামত সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য প্রণয়ন করা হবে। এই অধ্যাদেশের মাধ্যমে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনী সংস্কারগুলোতে অংশ নিতে পারবে।
আজকের বিশেষ বৈঠকও এই প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে খসড়া নীতিমালার বিস্তারিত আলোচনা ও অনুমোদন নিশ্চিত করা হয়। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট