ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি তথ্য চেয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশে পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে হাইস্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হওয়ার পরই সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে দ্রুত প্রতিবেদন চেয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) রোববার (২৩ নভেম্বর) থেকেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য জানতে জেলা পর্যায়ের অফিসগুলোতে নির্দেশ পাঠিয়েছে তারা। প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীদের কাছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তথ্য ও একাধিক ছবি সংযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে। অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এই চিঠিতে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী দেশের একাধিক জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অধিদপ্তর ধারণা করছে।
মূলত গত শুক্রবার ও শনিবার দেশে পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে গত রোববার কয়েকটি স্কুল-কলেজে ক্লাস বন্ধ থাকলেও সোমবার থেকে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাক্রম স্বাভাবিক হয়েছে। তবে এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক