ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টিউশন ফি মওকুফ হচ্ছে ঢাবিতে পড়ুয়া ফিলিস্তিনি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি. জিয়াদ এম. এইচ. হামাদ আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ইন্টারন্যাশনাল আফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের বিষয়ে মতবিনিময় করেন।
কূটনীতিক ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও টিউশন ফি মওকুফের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ফিলিস্তিনি শিক্ষার্থীদের খুব দ্রতই বৃত্তি প্রদান এবং টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। উপাচার্য ইতিমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)