ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মেয়েদের আলাদা টয়লেট ছাড়া স্কুল রেজিস্ট্রেশন নয়: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্কুলে মেয়েশিশুদের জন্য আলাদা ও বাধ্যতামূলক টয়লেট না থাকাকে ‘অগ্রহণযোগ্য অবহেলা’ উল্লেখ করে কঠোর অবস্থান জানালেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, একটি স্কুল মেয়েদের জন্য স্বতন্ত্র টয়লেটের ব্যবস্থা না রাখলে সেই প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের উপযোগী গণ্য করা উচিত নয়।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, একটিমাত্র অবহেলার কারণে অনেক মেয়েশিশু শিক্ষা গ্রহণে পুরোপুরি সুবিধা পায় না এটাই আমাদের সমাজের সংবেদনশীলতার অভাব। স্কুল পরিচালনাকারীরা ভাবেন না, একটি ছোট উদ্যোগ শিশুদের পথ কতটা সহজ করে দিতে পারে।
তিনি আরও বলেন, “তোমরা হয়তো ভাবছো, আমি কেন টয়লেট নিয়ে এত গুরুত্ব দিচ্ছি। কিন্তু বুঝতে হবে, এটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয়।”
রাষ্ট্রীয় দপ্তর বা সরকারি অফিসের উদাহরণ টেনে উপদেষ্টা জানান, এখনও বহু জায়গায় নারীদের জন্য উপযুক্ত টয়লেট সুবিধা নেই। কোটি টাকার দপ্তরেও নারীরা নীরবে অসুবিধা সহ্য করেন, নানা ইনফেকশনে ভোগেন এটিকে তিনি ‘অসংবেদনশীল ব্যবস্থা’ বলে অভিহিত করেন।
সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নারীবান্ধব টয়লেট–স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে নীতি-নির্ধারণী পর্যায়ে যেসব পরিবর্তন প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে বিদায় নেবেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা