ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় খরচ বৃদ্ধি পাবে: ড. সালেহউদ্দিন
২০২৫ নভেম্বর ২৪ ১৩:৫৮:৫৭
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ফলে খরচ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি নিশ্চিত করেছেন, এই বাজেট ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না।
আজ সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের ভোটের সুবিধাসহ নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজনের কারণে বাজেট বাড়বে। তবে এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই।
ড. সালেহউদ্দিন আরও মন্তব্য করেন, নির্বাচন ও গণভোট দুইদিনে আয়োজন করা কিছুটা জটিল। তাই ভালো হয়, যদি সম্ভব হয় একদিনে উভয় প্রক্রিয়া সম্পন্ন করা। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর