ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান-খেলাটি সরাসরি দেখুন(LIVE)
সরকার ফারাবী: সেমিফাইনালে সুপার ওভারের নায়ক হয়ে উঠেছিলেন রিপন মণ্ডল টানা দুই বলে ভারতের দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ফাইনালের মঞ্চে তুলেছিলেন তিনি। সেই ছন্দ বজায় রেখে ফাইনালেও আগুনে বোলিং উপহার দিলেন এই তরুণ পেসার। তার দুর্দান্ত স্পেলেই পাকিস্তান ‘এ’ দলের ইনিংস বড় হতে পারেনি, ফলে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণেই রাখতে পেরেছে বাংলাদেশ ‘এ’।
দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি পাকিস্তান ‘এ’। ম্যাচের একদম প্রথম বলেই আসে ধাক্কা অযথা রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে ফেরেন ওপেনার ইয়াসির খান। পরেই ২ বল খেলে শূন্য রানে মেহেরবের বলে বোল্ড হন তিন নম্বরে নামা মোহাম্মদ ফায়েক।
এরপর মাআজ সাদাকাত ও গাজি ঘোরির মতো ব্যাটাররা কিছুক্ষণ ক্রিজে টিকে থাকলেও ইনিংস গড়তে ব্যর্থ হন। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান ‘এ’। মাঝের ওভারগুলোতে বাংলাদেশের স্পিনাররা নিয়ন্ত্রণ নেন বিশেষভাবে রাকিবুল ও রাব্বির ঘূর্ণিতে সহজে রান নিতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা।
ইনিংসের শেষ ভাগে আবারও আলো ছড়ান রিপন মণ্ডল। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি, যা পাকিস্তানের বড় স্কোর গড়ার সব আশা শেষ করে দেয়। শেষ পর্যন্ত তারা থামে ১২৫ রানে।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ২৫ রানে নেন ৩ উইকেট। রাকিবুল ১৬ রানে ২টি উইকেট শিকার করেন। এছাড়া মেহেরব, জিশান ও সাকলাইন পান একটি করে উইকেট।
লাইভ দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত