ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেকৃবিতে জরুরি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সংঘটিত তীব্র ভূমিকম্পের প্রভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন সোমবার থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. মো. আশাবুল হক মুঠোফোনে জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি ভবন পর্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত সব আবাসিক হল, ডাইনিং ক্যান্টিন এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ক্যাম্পাসের সব ভবন, ল্যাব ও আবাসিক স্থাপনার নিরাপত্তা মূল্যায়নের জন্য অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিনকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি শনাক্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার।
কমিটির প্রধান ড. এ. কে. এম. রুহুল আমিন বলেন, “আমরা আজ ক্যাম্পাস ঘুরে প্রতিবেদন তৈরি করেছি। আশা করি আগামীকাল এটি জমা দিতে পারব। আমরা বিশেষজ্ঞ নই, তবে যে ভবনগুলোতে সমস্যা বেশি, সেগুলো বিশেষজ্ঞ দল দিয়ে পুনরায় যাচাই করা হবে। শেরেবাংলা হলের দুটি কক্ষে সমস্যা বেশি দেখা গেছে, তাই শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর