ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ছয় দিনের সরকারি সফরে মরক্কো গেলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম টানা ৬ দিনের সরকারি সফরে মরক্কো গেছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকালে আইজিপি বাহারুল আলম ২ জন সফরসঙ্গীসহ ইস্তানবুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইজিপি বাহারুল আলম এ সফরে ইন্টারপোল সাধারণ পরিষদের ৯৩তম অধিবেশনে যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী তিনি ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বৈঠকে অংশ নেবেন। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরী। আইজিপি ২৯ নভেম্বর দেশে ফিরবেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইন্টারপোলের ৯৩তম সাধারণ পরিষদে সীমান্তনিরাপত্তা জোরদার করা, সন্ত্রাস ও চরমপন্থা দমন, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবেলা, বায়োমেট্রিক ডেটা আদান–প্রদান, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা (রেড নোটিশ) জারি ও ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এছাড়া বৈশ্বিক অপরাধচক্র ভেঙে দেওয়ার জন্য সদস্যদেশগুলোর মধ্যে তথ্য আদান–প্রদান আরও সহজ ও দ্রুত করার প্রস্তাবও সভায় তোলা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক