ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট: খেলো শেষ, দেখুন ফলাফল
স্পোর্ট ডেস্ক: আইরিশদের ৫০৯ রানের বিশাল লক্ষ্যের সামনে রেখে বাংলাদেশ গতকালই ১৭৬ রান খরচায় তুলে নিয়েছিল ৬ উইকেট। তখনই মনে হচ্ছিল, পঞ্চম দিনে সিরিজ জয় ও হোয়াইটওয়াশের বিষয়টি সময়ের অপেক্ষা মাত্র।
তবে আয়ারল্যান্ড সহজে হার মানে নি। দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক অতিক্রম করেন। এরপর সফরকারীরা প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তী দুই জুটিতে যথাক্রমে ৮৫ বলে ৪৮ এবং ১৯১ বলে ৫৪ রান আসে, যেখানে নেতৃত্বে ছিলেন কার্টিস ক্যাম্পার। তিনি ২৫৯ বল খেলে ৭১ রান করে, যা এক সময়ে বাংলাদেশ শিবিরে ড্রয়ের শঙ্কা তৈরি করেছিল।
সে শঙ্কা শেষমেষ এক ওভারের মধ্যে দূর হয়ে যায়। হুই ১০৪ বলে ৩৭ রান করে বিদায় নেন এবং হাসান মুরাদ তাকে আউট করেন। এরপর ম্যাথিউ হামফ্রিসকে প্রথম বলেই বোল্ড করে বাংলাদেশ নিশ্চিত করে ম্যাচ। তাইজুল ইসলাম ও হাসান মুরাদ ৪টি করে উইকেট শিকার করেন।
এর আগে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের শতকের কারণে বাংলাদেশ ৪৭৬ রান সংগ্রহ করেছিল। জবাবে আইরিশরা অলআউট হয় ২৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৯৭ রানের ইনিংস তুলে ৫০৮ রানের বিশাল লিডের পর ইনিংস ঘোষণা করে। শেষ ইনিংসে আইরিশদের প্রতিরোধ সত্ত্বেও বাংলাদেশ ২১৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ ও হোয়াইটওয়াশ নিশ্চিত করে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল