ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঘনালে মিছিল বাড়বে, তবে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে। নির্বাচন সামনে আসায় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ, মিছিল-বিক্ষোভ বাড়বে—এটাই স্বাভাবিক। তবে এর কারণে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির দিকে থাকলেও বিগত দেড় বছরের প্রচেষ্টায় তা ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য—দেশ ক্রান্তিকাল পার করছে কি না—এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "ওটা তার ব্যক্তিগত মতামত। আর কে কী যোগ্যতায় নিরাপত্তা বিশ্লেষক হলো, তা আমি জানি না। জানি না বলে এ বিষয়ে মন্তব্য করতেও চাই না। এখন দেশে অনেকেই নিজেকে বিভিন্ন বিষয়ের বিশ্লেষক পরিচয় দেয়।"
ভূমিকম্প ইস্যুতে তিনি বলেন, বিশ্বের কোথাও আগে থেকে ভূমিকম্পের সুনির্দিষ্ট সতর্কতা দেওয়া সম্ভব কি না সে বিষয়ে নিশ্চিত নই। তবে কিছু দেশে নাকি কয়েক সেকেন্ড আগেই সতর্ক করার অ্যাপ রয়েছে—বাংলাদেশেও এমন প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা আরেকটি ঝাঁকুনির সম্ভাবনা থাকে—এ ধরনের তথ্যও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে যাচাই করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা অত্যন্ত জরুরি। জলাশয় ভরাট করে ভবন তোলা ঝুঁকি বাড়ায়। ভূমিকম্পের সময় মানুষ আশ্রয় নেওয়ার মতো উন্মুক্ত জায়গারও ঘাটতি রয়েছে—ভবিষ্যতে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত