ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে ঢাকা–থিম্পুর উচ্চপর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য জোরদার সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে বাণিজ্য সুবিধা বৃদ্ধি, লজিস্টিকস সহযোগিতা, কৃষিজ পণ্য ও শিল্পখাতে সম্ভাব্য যৌথ বিনিয়োগ, এবং পর্যটন খাতে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, সাম্প্রতিক সংস্কার, ওয়ান-স্টপ সার্ভিস সক্রিয়করণ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের চলমান উন্নয়ন ধারা এবং আঞ্চলিক সহযোগিতায় সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
আলোচনায় উভয়পক্ষ ভবিষ্যতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ফোরাম আয়োজন, ব্যবসায়িক প্রতিনিধিদল পরিদর্শন এবং সম্ভাব্য বিনিয়োগ খাতগুলোর যৌথ মূল্যায়নের বিষয়ে সম্মত হন। বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য জোরদার সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে বাণিজ্য সুবিধা বৃদ্ধি, লজিস্টিকস সহযোগিতা, কৃষিজ পণ্য ও শিল্পখাতে সম্ভাব্য যৌথ বিনিয়োগ, এবং পর্যটন খাতে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, সাম্প্রতিক সংস্কার, ওয়ান-স্টপ সার্ভিস সক্রিয়করণ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের চলমান উন্নয়ন ধারা এবং আঞ্চলিক সহযোগিতায় সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
আলোচনায় উভয়পক্ষ ভবিষ্যতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ফোরাম আয়োজন, ব্যবসায়িক প্রতিনিধিদল পরিদর্শন এবং সম্ভাব্য বিনিয়োগ খাতগুলোর যৌথ মূল্যায়নের বিষয়ে সম্মত হন। বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর