ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস সার্ভিস দেবে ডাকসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকম্পজনিত সতর্কতার কারণে আগামী ১৫ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তার জন্য আজ বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে বিভাগীয় শহরগুলিতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ রবিবার (২৩ নভেম্বর) তার ফেসবুক পোস্টে জানান, বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস প্রদান করা হবে, ইনশাআল্লাহ। প্রসেস ইতোমধ্যেই চলছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, কোন অঞ্চলে বাসের চাহিদা বেশি, তা দ্রুত জানাতে।
আসিফ আব্দুল্লাহ আরও বলেন, আগামীকাল (২৪ নভেম্বর) দুপুরের পর থেকে বিভাগীয় শহরগুলিতে বাস সার্ভিস কার্যকর হবে। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বাস বরাদ্দ করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল