ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের শীত জমতে শুরু করেছে পঞ্চগড়ে। ভোরে হিমেল বাতাস আর বাড়তি আর্দ্রতা মিলিয়ে জেলার বিভিন্ন স্থানে শীতের চাপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরেই সকাল-বিকাল তাপমাত্রার তারতম্য স্থানীয়দের মধ্যে শীতের উপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যদিও ঘন কুয়াশা ছিল না, তবে হালকা কুয়াশার পর সকালে রোদ উঠলেও আর্দ্রতা আর ঠাণ্ডা বাতাস মিলিয়ে শরীরে বাড়তি শীত অনুভূত হয়।
এর আগের দিন শনিবার একই সময় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৯ শতাংশ। দিনের বেলায় রোদের দেখা মিললেও দিন-রাতের বড় তাপমাত্রা ব্যবধানের কারণে সন্ধ্যার পর থেকে আবার ঠাণ্ডা অনুভূত হচ্ছে বলে জানান স্থানীয়রা।
দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও সদরসহ পুরো জেলায় ভোর থেকেই প্রবাহিত হচ্ছে শীতল বাতাস। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের দাপট আরও বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত সপ্তাহজুড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকলেও রবিবার তা আরও কমেছে। তার মতে, আগামী সপ্তাহেই তাপমাত্রা আরও নেমে যেতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গজুড়ে শীত পুরোপুরি জেঁকে বসবে বলে তিনি আশা করছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান