ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
WPL নারী নিলাম: বাংলাদেশের যতজন ক্রিকেটার নিলামে, দেখুন তালিকা
সরকার ফারাবী: ভারতের দিল্লিতে আগামী ২৭ নভেম্বর বসছে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)-নারী ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের বহুল প্রতীক্ষিত মেগা নিলাম। এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তিন টাইগ্রেস মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।
নারী ওয়ানডে বিশ্বকাপে তাদের ধারাবাহিক পারফরম্যান্সই এই স্বপ্নযাত্রার দরজা খুলে দিয়েছে।
ভিত্তিমূল্য ও প্রথমবার ডব্লিউপিএলে খেলবার সুযোগ
এই তিন বাংলাদেশি নারী ক্রিকেটারের জন্য নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৩৩ হাজার টাকা। কোনো দল তাদের দলে ভেড়ালে এটাই হবে তাদের প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগ অভিষেক।
বিশ্বকাপে যাদের পারফরম্যান্স নজর কেড়েছে
মারুফা আক্তার
ডানহাতি এই পেসার তার ইনসুইং বোলিং দিয়ে বিশ্বকাপে আলোচনায় আসেন। লাসিথ মালিঙ্গার প্রশংসা কুড়িয়ে নেন তিনি। খেলেছেন ৬ ম্যাচ নিয়েছেন ৬ উইকেট।
স্বর্ণা আক্তার
অলরাউন্ডার হিসেবে ব্যাট–বল দু’দিকেই সমান কার্যকর। ৭ ম্যাচে করেছেন ১১৬ রান, নিয়েছেন ৬ উইকেট। মাত্র ৩৪ বলে করেছেন টুর্নামেন্টের দ্রুততম হাফসেঞ্চুরি।
রাবেয়া খান
স্পিনার রাবেয়া খেলেছেন ৭ ম্যাচ। দখলে রয়েছে ৭ উইকেট। এছাড়া ব্যাট হাতে অবদান ৮৭ রান।
নিলামের বাস্তবতা: ২৩টি বিদেশি স্লট, প্রতিযোগিতা তীব্র
এবারের নিলামে নিবন্ধন করেছেন ২২৭ জন নারী ক্রিকেটার, যার মধ্যে ৮৩ জন বিদেশি। কিন্তু দলগুলো মিলিয়ে সুযোগ রয়েছে মাত্র ৭৩ জন খেলোয়াড় নেওয়ার। এর মধ্যে বিদেশিদের জন্য বরাদ্দ স্লট মাত্র ২৩টি সেখানে জায়গা পাওয়াই হবে আসল লড়াই।
মার্কি ক্যাটাগরিতে সেরাদের জমজমাট তালিকা
নিলামের আলো ছড়াবে মার্কি ক্যাটাগরি, যেখানে আছেন ৮ আন্তর্জাতিক তারকা-
দীপ্তি শর্মা, রেনুকা সিং, সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের বেশিরভাগের ভিত্তিমূল্যও ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান