ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার আগামীকালকের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূমিকম্পজনিত উদ্বেগের কারণে আগামীকাল রবিবার সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য। তিনি বলেন, ‘ভূমিকম্পের উদ্বেগজনিত পরিস্থিতির কারণে রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল চলমান ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে জকসুর সকল কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীরা কয়েক দফায় ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, ঢাকায় ভূমিকম্পের প্রভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসিক প্রভাব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ও আগামী রবিবার সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল।
ঢাবি প্রশাসনের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ জানিয়েছেন, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত