ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা: আজহারী
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় গত দুই দিনে তিনবার অনুভূত হওয়া ভূমিকম্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ভূমিকম্প মূলত মানুষের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিতে এবং মহান আল্লাহর ক্ষমতার সামনে মানুষ যে কতটা অসহায়, তা স্মরণ করিয়ে দিতে আসে।
শনিবার (২২ নভেম্বর) ভূমিকম্প পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আজহারী বলেন, ‘সকালের ভূমিকম্পে যখন ভবন দুলছিল, তখন আতঙ্কে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আর কয়েকটা ঝাঁকুনি দিলেই হয়তো ঢাকা লাশের মিছিলে পরিণত হতো। দয়াময় আল্লাহ আমাদের এই যাত্রায় রক্ষা করেছেন।’
রাজধানীর ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন আর দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। আল্লাহ বোঝাচ্ছেন—তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন, নিয়ন্ত্রণ তাঁর হাতেই।’
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভূমিকম্প আমাদের অক্ষমতা দেখিয়ে দেয়। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই উল্লেখ করে তিনি সবাইকে সর্বদা প্রস্তুত থাকার এবং তওবা করে রবের পথে ফিরে আসার আহ্বান জানান।
সবশেষে তিনি সুরা আল ওয়াকিয়াহর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এই ভূমিকম্প কিছুই না। আসল ভূমিকম্প হবে সেদিন, যেদিন পৃথিবী প্রবল প্রকম্পনে কেপে উঠবে এবং পর্বতমালা ধূলিকণায় পরিণত হবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত