×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

২০২৫ নভেম্বর ২২ ১৫:৩৭:৪৮

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রী তোবগে আজ শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

আজ বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজন করা আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত