ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভূমিকম্প পরবর্তী আফটারশক নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।
ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। বংশালে একটি ভবনের রেলিং ধসে তিনজন পথচারী প্রাণ হারান। এ ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়। রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা ও আশপাশের এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আপাতত আফটারশকের কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা পাওয়া যায়নি। তিনি বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার।
তরিফুল নেওয়াজ আরও জানান, সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০-এর মধ্যে হয়ে থাকে। এই ধরনের কম্পনে মাটির কাঁপা এবং ঘরের আসবাবপত্রের নড়াচড়া লক্ষ্য করা যায়, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।
তিনি ব্যাখ্যা করেন, মাঝারি মাত্রার ভূমিকম্পের পর কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, কিন্তু সবসময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি না খুব দুর্বল, না খুব শক্তিশালী—একটি মাঝারি ধরনের কম্পন, যা স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন