ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভূমিকম্পে ভবন ধসে মেডিকেল শিক্ষার্থীর মৃ’ত্যু
ডুয়া ডেস্ক: রাজধানীতে শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পে কসাইটুলীতে ধসে পড়া একটি ভবনের অংশ মাথায় পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া কম্পনের সময় তিনি তার মায়ের সঙ্গে বাজারে বের হয়েছিলেন।
বংশালের কসাইটুলী এলাকায় পরিবারসহ বসবাস করতেন রাফিউল। বাজারে যাওয়ার পথে হঠাৎ পাশের একটি ভবনের অংশ ভেঙে তার মাথায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত হন তার মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম কলেজের ৫২তম ব্যাচের (সেশন ২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন। তাদের আরও জানান, মায়ের সঙ্গে বেরোনোর সময় ভবন ধসে তাকে আর বাঁচানো যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হতেই আশপাশের ভবনগুলো দুলতে থাকে। কসাইটুলীর একটি পুরোনো ভবনের অংশ নিচে পড়ে রাফিউলসহ তিনজনের মৃত্যু হয়। পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত শুধু রাফিউলের; অন্য দুইজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী। কয়েক সেকেন্ডের এই ধাক্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করতে করতে ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ