ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজকের খেলার সময়সূচি (২১ নভেম্বর)
স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (২১ নভেম্বর)। ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য টিভি পর্দায় অপেক্ষা করছে জমজমাট সব আয়োজন। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে এশিয়া কাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার সময়সূচি ও সম্প্রচারকারী চ্যানেলের তালিকা:
ক্রিকেট:
মিরপুর টেস্ট:মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের আজ তৃতীয় দিন। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
অ্যাশেজ:ক্রিকেট বিশ্বের অন্যতম বড় লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ‘অ্যাশেজ’ সিরিজের পার্থ টেস্ট শুরু হয়েছে সকাল ৮টা ২০ মিনিটে (স্টার স্পোর্টস ১)।
রাইজিং স্টারস এশিয়া কাপ:যুব ক্রিকেটে আজ হাইভোল্টেজ ম্যাচ। দুপুর ৩টা ৩০ মিনিটে রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস ১-এ। একই চ্যানেলে রাত ৮টা ৩০ মিনিটে লড়বে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল।
টি-টেন:সন্ধ্যা থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের ধামাকা। বিকেল ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট এবং রাত ১০টায় রয়েছে তিনটি ম্যাচ।
কাবাডি:
সন্ধ্যা ৭টায় টি স্পোর্টসে উপভোগ করা যাবে নারী কাবাডি বিশ্বকাপের ম্যাচ।
ফুটবল:
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ:ফুটবলপ্রেমীদের জন্য ফিফা প্লাসে রয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চারটি ম্যাচ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ট্রিয়া বনাম জাপান, ৭টা ৩০ মিনিটে ইতালি বনাম বুরকিনা ফাসো, রাত ৮টা ৪৫ মিনিটে পর্তুগাল বনাম সুইজারল্যান্ড এবং রাত ৯টা ৪৫ মিনিটে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর