ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এবার সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্র বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র মতিঝিল কার্যালয় নয়, দেশের সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময়, এ-চালান এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা প্রদানের মতো পাঁচ ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্ত আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে কেবল মতিঝিল কার্যালয়ে এসব সেবা বন্ধের কথা জানানো হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব অফিসে এখন থেকে গ্রাহকরা এই সেবা পাবেন না। ব্যাংকটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস থেকে এসব সেবা বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে গ্রাহকদের সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক।
এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটি বড় কারণ হলো গত মাসে মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির মাধ্যমে সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনা। এতে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র হারিয়েছে গ্রাহক এবং আরও দুইজনের ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ধরা পড়ে। এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাধারণ মানুষকে কাউন্টার থেকে সরাসরি এসব সেবা দেওয়া হয় না। এজন্য ভোগান্তিমুক্ত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে তফসিলি বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণ করতে বলা হচ্ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গ্রাহকদের ৩ লাখ ৪০ হাজার ৪৫ কোটি টাকার সঞ্চয়পত্রের মধ্যে ৩০ শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে রয়েছে। নিরাপত্তা ও সেবা স্বচ্ছতার কারণে এতদিন গ্রাহকরা মূলত কেন্দ্রীয় ব্যাংকের অফিসে ভিড় করতেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন