ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ জাতীয় ফুটবল দল: সিঙ্গাপুরের বিপক্ষে থাকছে না দুই তারকা, কিন্তু কেন?
সরকার ফারাবী: এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচকে সামনে রেখে বড় ধাক্কার মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে নামার আগেই নিশ্চিত হয়েছে, নিষেধাজ্ঞার কারণে দল পাবে না দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফরোয়ার্ড রাকিব হোসেন এবং ডিফেন্ডার তপু বর্মণকে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুজনই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠছাড়া হন, যা তাদের পরবর্তী ম্যাচ থেকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করেছে।
গ্রুপের অবস্থা ও সিঙ্গাপুরের যোগ্যতা নিশ্চিত
গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, হংকংয়ের সঙ্গে সমান পয়েন্ট হলেও ‘হেড টু হেড’ রেকর্ডে পিছিয়ে পড়ায় বাংলাদেশ পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে সক্ষম হলেও ৮ পয়েন্ট নিয়েই বাছাইপর্ব শেষ করবে যা শুধুমাত্র “সান্ত্বনার জয়” হিসেবেই ধরা হবে, কারণ মূল পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে।
কার্ডের ঝামেলায় ভুগছে লাল-সবুজরা
পুরো বাছাইপর্বজুড়ে বাংলাদেশের খেলোয়াড়দের অতিরিক্ত কার্ড দেখা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ৫ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড দেখেছে দল। এর আগেও হলুদ কার্ডের কারণে ফাহমিদুল ভারত ম্যাচে খেলতে পারেননি। এবার রাকিব ও তপু বর্মণের না থাকা শেষ ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের জন্য বড় পরীক্ষাই হয়ে দাঁড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান