ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দেশের বিভিন্ন হাসপাতালে ৫৯৩ চিকিৎসকের পদোন্নতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি পেয়েছেন। ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে, অর্থাৎ ৩৫,৫০০–৬৭,০১০ টাকার বেতনক্রমে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান পদ ও কর্মস্থলে কাজ চালিয়ে যাবেন।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ২৪ নভেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসকদের সংখ্যা:
অ্যানাটমি ৭, এন্ডোক্রাইনোলজি ৩০, কার্ডিওলজি ১৫৭, ক্লিনিক্যাল প্যাথলজি ৬, পেডিয়াট্রিকস ২৭৯, বায়োকেমিস্ট্রি ৩১, মেডিক্যাল অনকোলজি ৬, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ৬৫, ল্যাবরেটরি মেডিসিন ১২।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের সকল প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে মানতে হবে এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা বর্তমান পদ বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।
ট্যাগ: স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক পদোন্নতি, সহযোগী অধ্যাপক, সুপারনিউমারারি, বিসিএস স্বাস্থ্য, ২০২৫, স্বাস্থ্যসেবা বিভাগ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা