ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন।
সফরের প্রথম দিনে শেরিং টোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বহু খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।
সফরকালীন সময়ে ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিন দিনের কর্মসূচি শেষ করে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় থেকে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা