ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
গণভোট আইন প্রণয়নে সরকার দ্রুত কাজ করছে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গণভোট আইন প্রণয়নে সরকার দ্রুত কাজ করছে। “আজকে বৃহস্পতিবার, ধরুন আগামী তিন–চার কার্যদিবসের মধ্যেই এটি হয়ে যাবে,” মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ঘিরে ঐতিহাসিক রায়ের কথাও তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর অধীনে একাধিক সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায়শই ক্ষমতাসীন দল পরাজিত হতো, যা তখন খুব স্বাভাবিক বলেই বিবেচিত হতো। তিনি বলেন, পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে দেওয়া রায়ের মাধ্যমে এ ব্যবস্থা অবৈধ করা হয় এবং তার সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে।
একই প্রসঙ্গে সাম্প্রতিক আদালতের রায়ের বিষয়েও তিনি মতামত জানান। তার ভাষায়, মাসখানেক আগের যে রায়—সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অত্যন্ত প্রশ্নবিদ্ধ মন্তব্যে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলা হয়েছিল—তা বাতিল হয়েছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি আরও জানান, নতুন রায় অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ গঠনের পর সংসদ ভেঙে গেলে ১৫ দিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে, কারণ বর্তমানে সংসদ নেই এবং উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এই ব্যবস্থা ভবিষ্যৎ সংসদ ভাঙার পরই কার্যকর হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা