ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাকিব আল হাসানসহ ১৫ জনকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ ও কারসাজির মামলার তদন্তের অংশ হিসেবে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মহাপরিচালক জানিয়েছেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে অর্থ ক্ষতি করান। এরপর সেই অর্থ বিভিন্ন খাতে লেয়ারিং করে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্টদের ২৫ ও ২৬ নভেম্বর দুদকের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুদকের সূত্রে জানা গেছে, মামলাটি ১৭ জুন দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, যা ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে রেকর্ড করা হয়েছে।
এছাড়া, সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানাধীন। এ বিষয়ে দুদক তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে। সূত্র আরও জানায়, সরকার পতনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছিল। পাশাপাশি, ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ কার্যক্রমের মাধ্যমে আমরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছি। যারা এই ধরনের অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান