ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৬ ডিসেম্বর থেকে বন্ধ তিন প্রকার মোবাইল, আপনার ফোন কি ঝুঁকিতে?
নিজস্ব প্রতিবেদক :সরকার অবৈধ মোবাইল ফোন বিক্রির বিরুদ্ধে কঠোর হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। তবে বর্তমানে ব্যবহার করা বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মূল লক্ষ্য হলো ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত এবং চোরাচালানকৃত ফোন বন্ধ করা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে বলেন, “আমরা ইনশাআল্লাহ ক্লোন, অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব। এখানে কোনো ছাড় থাকবে না।” তিনি আরও জানান, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো সাধারণ নাগরিকদের জন্য সহজ করার কাজ চলমান আছে।
ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, নিজের নামে থাকা সিম ব্যবহার করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। প্রবাসীরা নিয়ম মেনে মাত্র একটি বা দুটি ফোন আনতে পারবেন এবং সেগুলি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে দুটির বেশি ফোন নিয়ে আসার ক্ষেত্রে এনবিআরের আলাদা নিয়ম প্রযোজ্য, যেখানে একটি ফি দিতে হয়। তিনি আরও বলেন, বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত