ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সরকারি বেতন-ভাতা পুনর্বিন্যাসে সোমবার বৈঠকে বসবে পে কমিশন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো আধুনিকায়নের উদ্যোগ আরও এক ধাপ এগোচ্ছে। এ উদ্দেশ্যে জাতীয় বেতন কমিশন আসছে সোমবার (২৪ নভেম্বর) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকেই কমিশনের সুপারিশ চূড়ান্ত করার প্রাথমিক রূপরেখা নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন। কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা বিশ্লেষণ করেই সুপারিশ চূড়ান্ত করা হবে।
এর আগে চলতি বছরের ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার শ্রেণিতে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতি অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে পে কমিশন।
জাতীয় বেতন কমিশন গঠিত হয় গত ২৭ জুলাই, যাদের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া।
সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বেতন কাঠামোর বিষয়টি নিয়ে ইতোমধ্যেই একটি পৃথক পে কমিশন কাজ করছে। তাঁর মতে, তিনটি রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর মূল্যায়ন করেই চূড়ান্ত সুপারিশ তৈরি হবে। বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরিতে কাজ করবে, আর বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের ওপর।
অর্থ উপদেষ্টা আরও বলেন, গত আট বছরে বেতন-ভাতা কাঠামোতে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এবার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে বাজেটের সীমাবদ্ধতা ও সামাজিক খাতে ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রাখার ওপর জোর দেন তিনি। তাঁর ভাষায়, পরবর্তী সরকারই পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে এটাই সবচেয়ে যৌক্তিক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত