ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকদের সাবধানতা জরুরি
নিজস্ব প্রতিবেদক :ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের সময় তিনি এই বার্তা দেন এবং নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডিএমপি কমিশনারের মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এখন ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যেই তার সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন, বিশেষ করে অনলাইন হয়রানির শিকার নারী ও কিশোর-কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত