ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
“তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করে”
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করে। তিনি নিশ্চিত করেছেন, এখন থেকে ভোট দেওয়ার সময় আর রাতের অস্বাভাবিক ঘটনা হবে না এবং মৃত ব্যক্তির ভোট গ্রহণ করা যাবে না।
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আটর্নি জেনারেল আরও জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। এছাড়া বোঝা যাবে, পূর্বের নিয়ম অনুযায়ী হবে নাকি জুলাই সনদ অনুসারে গঠিত হবে।
তিনি উল্লেখ করেন, রায়ের পর নতুন সংবিধান ছাপানো উচিত। সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এর সঠিক গঠন নির্ধারণ করবে পরবর্তী সংসদ।
এর আগে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক