ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চার দিনের গুরুত্বপূর্ণ সফরে আজ ঢাকায় আসছেন শার্লি বচওয়ে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তারই অংশ হিসেবে চার দিনের সফরে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পক্ষের অবস্থান বোঝার লক্ষ্যেই এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কমনওয়েলথের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মহাসচিব ঢাকায় অবস্থান করবেন। এই সময়ে তিনি বিভিন্ন অংশীদার, নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন, যা কমনওয়েলথ-বাংলাদেশ সহযোগিতাকে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচিতে রয়েছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ গুরুত্বপূর্ণ প্রতিনিধি ব্যক্তিদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আলোচনায় শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন–সহযোগিতা গুরুত্ব পাবে।
এ ছাড়া তিনি উপস্থাপন করবেন কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান, যার অন্যতম কেন্দ্রীয় স্তম্ভ গণতন্ত্র। সফরে তিনি বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সর্বাধিক কার্যকর হতে পারে, তা নির্ধারণ করতেও আগ্রহী।
সফরের আগে দেওয়া এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই কমনওয়েলথে বাংলাদেশের সক্রিয় ভূমিকা রয়েছে এবং সংগঠনটির জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। মাঠপর্যায়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশের বাস্তব পরিস্থিতি গভীরভাবে বুঝতে চান।
তার ভাষায়, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা নির্বাচনের আগে আরও তাৎপর্যপূর্ণ রূপ নিচ্ছে। তিনি বলেন, কমনওয়েলথের লক্ষ্য হলো এমন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে সহায়তা করা, যেখানে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা পায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন কমনওয়েলথ দেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
কমনওয়েলথ জানায়, মহাসচিবের এ সফর গত মাসে প্রাক-নির্বাচনি মূল্যায়ন দলের মিশনের আনুষ্ঠানিক ধারাবাহিকতা। দলটি রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করে সামগ্রিক নির্বাচনি পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ