ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় চমক
সরকার ফারাবী: এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের একমাত্র গোলেই ২২ বছরের অপেক্ষা ভেঙে অবশেষে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর লাল–সবুজ শিবিরে এসেছে আরেকটি সুখবর ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করেছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩তম স্থান থেকে উঠে এখন অবস্থান ১৮০–এ।
গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ও ভারতের র্যাঙ্কিং ব্যবধান ছিল ৪৬ ধাপ। এর আগের ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় পায়নি স্বাগতিকরা। ১৩ নভেম্বরের সেই ম্যাচ ২–২ ড্রয়ে শেষ হয়। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১৭.১৩, যা এখন দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে এই সংখ্যা ছিল ৮৯৪.০৬।
বাংলাদেশের কাছে হারের ধাক্কায় ভারত র্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়েছে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২–এ। নেপালও দুই ধাপ অবনমন হয়ে এখন ১৮২তম স্থানে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও পরিবর্তন এসেছে। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে উঠেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে পৌঁছেছে ব্রাজিল, যারা পিছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। বেলজিয়াম অষ্টম এবং নবম স্থানে রয়েছে জার্মানি।
অন্যদিকে বছর শেষে যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান